শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শায়েস্তাগঞ্জে বেড়াতে এসে লাশ হলেন স্কুল শিক্ষক

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বেয়াইর বাড়িতে বেড়াতে এসে প্রাইভেটকারের ধাক্কায় লাশ হলেন স্কুল শিক্ষক। জানা যায়, গতকাল রবিবার রাত ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১১-১১৩২) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সহকারি শিক্ষক সুধীর চন্দ্র দেব (৫০)। পুলিশ জানায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুধীর চন্দ্র দেব গতকাল দুপুরে তার ছেলের মামা শুশুরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গংগানগর গ্রামের ধীরেন্দ্র দেবের বাড়িতে আসেন। সন্ধ্যার পরে নতুন ব্রীজ বাজারে আসেন সুধীর দেব। বাজার থেকে বেয়াইর বাড়িতে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় তিনি মারা যান। তিনি লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন ঘন কুয়াশার কারনে এ দূর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com