শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাধবপুরে ভূমিহীন ও গৃহহীন ৪৬ পরিবার পেল বাড়ির দলিল

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় প্রথম ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মিত ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর ইসলাম এসব দলিল হস্তান্তর করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর ইসলাম জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বরাদ্দকৃত ১০২টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে তা গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে দলিল হস্তান্তর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন, ফারুক পাঠান, শহীদ উদ্দিন আহম্মেদ, বাবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com