বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫৩৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার রাত অনুমান আড়াইটার সময় একদল ডাকাত শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিরামচর সাকিনস্থ মছদ মিয়ার বাড়ির দনি পার্শ্বে বাগান এলাকায় ডাকাতির জন্য অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেল হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের দিক নির্দেশনায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতেৃত্বে এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পাল, সঙ্গীয় পুলিশ সদস্য কামাল মিয়া, আবু হানিফ, কবির হোসেন ও সোহাগ মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ডাকাত সর্দার মুক্তার মিয়া (২৫) ও বাবুল মিয়া (২২) কে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম সহ হাতে নাতে আটক করে। এ সময় অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। ডাকাত মুক্তার মিয়া গেদু মিয়ার ছেলে ও বাবুল মিয়া ইসহাক উল্লাহর ছেলে। উভয়ই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইউপি- ৮নং আশারকান্দিও বুরাইয়া গ্রামের। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। অজ্ঞাত পালিয়ে যাওয়া ডাকাতদের আটক করতে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com