বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সজীব আহমেদ (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজীব আহমেদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার পুত্র। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার পুত্র সজীব আহমেদ। পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌঁছা মাত্রাই পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়িকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেল আরোহী সজীব মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন আউশকান্দি হতে নবীগঞ্জগামী সরকারি একটি রেকারের চাকার নিচে সজীবের পা চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে সজীবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত সজীবের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের শান্তনা দেন। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com