মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে মায়ের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নানাবাড়িতে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হয়েছেন। মাধবপুর উপজেলার হারিয়া গ্রামের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আলাল মিয়া (৩০) উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বানেস্বর গ্রামে নানাবাড়িতে আলাল মিয়ার সৎমা মারা যাওয়ার খবর পান। সকালে ৮টার দিকে আলাল মিয়া ও স্বজনরা একটি সিএনজি অটোরিকশাযোগে মায়ের লাশ দেখতে রওনা দেন। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আলাল মিয়া নিহত হন। এ সময় দুর্ঘটনায় আহত পারুল বেগম ও মনোয়ারা বেগম নামে সিএনজির দুই আরোহীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com