বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে দাঙ্গা প্রতিরোধে ১৬ জন আটক ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে সংঘর্ষের সংবাদ পাওয়ার ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে সংঘটিত দাঙ্গার সাথে জড়িতদেরকে বানিয়াচং থানা, বিথঙ্গল পুলিশ ফাঁড়ি ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৈলারকান্দি গ্রামের ধনু মিয়া ও ছানোয়ার হুসেন প্রকাশ হারিছ গংদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, গত রবিবার সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থার পরিপ্রেক্ষিতে জনগণ ও পুলিশের জানমাল রক্ষার্থে ১৬ রাউন্ড রাবার বুলেট ছুড়া হয়। পরে অভিযান পরিচালনা করে দাঙ্গার সাথে জড়িতদেরকে গ্রেফতার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ অভিযানে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলায় রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com