বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে এশিয়ান টিভি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হবিগঞ্জে এশিয়ান টিভির ৮ম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী ও এম এ আজিজ সেলিমের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এমএ হালিম, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, শুকান্ত গোপ, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, এম সজলু, এএম শাহ আলম, আমির হামজা, নুরুল ইসলাম, সহ বিভিন্ন রাজতৈনিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ৮ম বর্ষপূর্তি উদযাপন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন-এশিয়ান টিভিতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংবাদ, পাশাপাশি বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। টেলিভিশনটি সম্প্রতি নিয়ে এসেছে টার্কিশ ধারাবাহিক নাটক আয়েশা মরিয়ম। এ ধারাবাহিক নাটকটি পৃথিবীর ৫৩টিও বেশি দেশ কাপিঁয়ে বাংলায় ডাবিংকৃত পারিবারিক ও নাটকের এক অনবদ্য সৃষ্টি করবে। দর্শকরা প্রতিদিন রাত সাড়ে ৮টা, রাত ১০টা এবং পরবর্তী দিন দুপুর ১২ টা (পূনঃ-প্রচার), বিকেল ৫টা (পূনঃপ্রচার) করা হবে। শুধু মাত্র এশিয়ান টিভিতে আয়েশা মরিয়ম দেখতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com