মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে কলেজ ছাত্র হত্যাকান্ড ॥ পরিস্থিতি নিয়ন্ত্রনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৯৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে কলেজ ছাত্র তানভীর হত্যাকান্ডের ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বড়ইউড়ি গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে বানিয়াচং থানা পুলিশ। এসআই মনিরুল হক মুন্সীসহ একদল পুলিশ অস্থায়ী ক্যাম্পের দায়িত্ব পালন করছেন। গতকাল রবিবার বড়ইউড়ি গ্রামে ঘুরে দেখা গেছে পুলিশ সদস্যরা ওই গ্রামের বিভিন্ন পাড়ায় হত্যা পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় এলাকায় টহল দিচ্ছেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনও হত্যাকান্ডের রহস্য উদঘাটনে এলাকার বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছেন। গতকাল রাত ১০ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তানভীর হত্যাকান্ডের ঘটনায় বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ। উল্লেখ্য, বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় তানভীর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে গত ৯ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের খলিয়া বাড়ীর সামনে। বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়া ও মোহাম্মদ আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ২০১৭ সালে মোহাম্মদ আলীর পিতা আমীর আলীকে মোন্তাজ মিয়ার লোকজন হত্যা করে। ওই হত্যা মামলায় নিহত তানভীরের পিতা মোন্তাজ মিয়া আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। ৮ জানুয়ারী শুক্রবার মোন্তাজ মিয়ার লোকজন মোহাম্মদ আলীর উপর হামলা চালিয়ে আহত করে। এর জের ধরে গত ৯জানুয়ারী শনিবার সাড়ে ১২টার দিকে মোন্তাজের ভাতিজা ফরহাদ এর উপর মোহাম্মদ আলীর লোকজন হামলা চালায়। এরই মধ্যে পলাতক থাকা মোন্তাজ ও তার লোকজন ৯ জানুয়ারী গ্রামে প্রবেশ করায় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে মোন্তাজ মিয়ার বাড়ীর সামনে মোহাম্মদ আলীর লোকজন মোন্তাজ মিয়ার ছেলে তানভীরকে আক্রমন করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যায় তানভীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com