বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের পুরুষ শুন্য শতক গ্রামে নিরাপত্তাহীন মহিলারা

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে পুরুষরা কারাগারে থাকায় ওই বাড়ির মহিলারা জিম্মি অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাদের বাড়ির বাঁশ, গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
জানা যায়, ওই গ্রামের আব্দুর রশিদ, আব্দুল মুকিত, আব্দুল হান্নান, মুহিত, রকিব, বশির তাদের লোকদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশী আব্দুল জলিলের। গত ৮ ডিসেম্বর আব্দুর রশিদ ও তার লোকজন আব্দুল জলিলের বিছরা দখল করতে এলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আব্দুল জলিলের পুত্র জামিলকে মাটিতে পুতে ফেলে হত্যার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় আব্দুল লতিফের পুত্র কাওসার বাদি হয়ে রশিদ গংদের বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলাটি নবীগঞ্জ থানাকে রজুর নির্দেশ দেয়া হয়। এদিকে পরবর্তীতে আব্দুর রশিদের পক্ষে মুহিত বাদি হয়ে ১৩ ডিসেম্বর জলিল গংদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় ২৮ ডিসেম্বর জলিলসহ ৪ জন আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এ সুযোগে আব্দুর রশিদ গংরা বেপরোয়া হয়ে উঠে এবং জলিলের বাড়ি পুরুষশূণ্য থাকার কারণে তার বাড়ির চারদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। এমনকি তার বাড়ির কবিপুল পরিমাণ বাঁশ ও বিভিন্নজাতের গাছ চুরি করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। অবরুদ্ধ রাখার কারণে বাড়ি থেকে কোনো মহিলা কোথাও যেতে পারছেন না। তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, উভয় পক্ষের মাঝে মামলা মোকদ্দমা আছে। যদি গৃহবন্দি করে রাখা হয় অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com