মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৫৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের কর্মসূচিতে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও লাখাই উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে গতকাল দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহণ করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাজান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, লাখাই থানার এস আই অঞ্জন দেব ও সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com