শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ের বুল্লায় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪০৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা। এ সময় উপজেলার বুল্লা বাজারে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার অপরাধে দুইটি মুদির দোকানের মালিককে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, একটি মিষ্টির দোকানকে ১ হাজার টাকা, একটি ফার্নিচারের দোকানের মালিককে ১ হাজার টাকা ও একটি ইলেকট্রনিক দোকানের মালিককে ১ হাজার ৫শ টাকা মোট ৫ টি মামলায় ৫ প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার ৫শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহায়তায় করেন লাখাই থানার এসআই সাদ্দামে নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com