শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

‘সুন্দরম’-এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে নানা অনুষ্ঠান উদযাপিত

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই থিয়েটারের শিশু-কিশোর সংগঠন ‘সুন্দরম’-এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করেছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় খোয়াই থিয়েটার কার্যালয়ে কেক কাটা, ছোটদের খেলাধুলা ও সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন খোয়াই থিয়েটারের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। এরপর ‘সুন্দরম্’-এর নাটক ‘তোতা কাহিনী’তে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন থিয়েটার এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সহ-সভাপতি সিদ্দিকী হারুন, নাট্যকর্মী মুক্তাদির হোসেন, জুবায়েদ হোসেন, প্রমথ সরকার, শিমন চৌধুরী, ফরহাদ চৌধুরী, সমাজুল, অংশু, শিশুশিল্পী তানহা, রিতু, সামিয়া, স্বপ্ন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ইয়াছিন খাঁ, লিটন দাস, প্রমথ সরকার, স্বপ্নিল, শেখ ওসমান গণি রুমী, সাকী, খোকন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com