শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নতুন বইয়ে সেজে উঠছে মানিক চৌধুরী পাঠাগার

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিড ॥ হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের অধীন মানিক চৌধুরী পাঠাগার সেজে উঠেছে বিভিন্ন লেখকের লেখা বইয়ে। আত্মজীবনী মূলক বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, গবেষনা ধর্মী মূলক বই, ভাষা আন্দোলন ইতিহাস ভিত্তিক বই, আত্ম উন্নয়ন মূলক বইয়ের পাশাপাশি সকল ধর্মের ধর্মীয়গ্রন্থ সমগ্র থাকবে এ পাঠাগারে। শিশুদের জন্য থাকবে বিশেষ শিশু কর্নার। বঙ্গবন্ধুসহ বিশ্ব বরেণ্য নেতাদের লেখাবইও স্থান পাবে ‘মানিক চৌধুরী পাঠাগারে’। ১লা জানুয়ারি থরে থরেবই দিয়ে সাজানো শুরু হয় মানিক চৌধুরী পঠাগার। আনুষ্ঠানিক এ আয়োজনে উপস্থিত ছিলেন, মানিক চৌধুরী’র সহধর্মীনি বেগম রোকেয়া চৌধুরী, মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ।
উপস্থিত ছিলেন কোর্ট মসজিদ ও চাঁন মিয়া মসজিদের সম্মানিত কয়েকজন আলেম। বেগম রোকেয়া চৌধুরীর আমন্ত্রণে তাঁরা পাঠাগার সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন। এ সময় কেয়া চৌধুরী জানান, আগামী ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিক চৌধুরী পাঠাগারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com