বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের টাউন হল এলাকায় ১শ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল এলাকা থেকে ১শ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন চাদপুর জেলার মতলব উত্তর থানার বড় মুরাধন গ্রামের মোস্তাক মিয়ার ছেলে। ডিবি পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আটককৃত শাহাদাত হোসেন হবিগঞ্জে মাদক ইয়াবাসহ মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি’র এসআই রকিবুল ইসলাম ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ শহরের টাউন হল রোড এলাকার রূপালী ম্যানসনের পাছনের রাস্তায় ইয়াবা বিক্রয়কালে শাহাদাত হোসেনকে আটক করা হয়। এ সময় শাহাদাত হোসেনের আরেক সহযোগি দৌড় দিয়ে পালিয়ে যায়। আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি’র এসআই রকিবুল ইসলাম রবিকুল ইসলাম জানান এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com