বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব মো. আলমগীর চৌধুরী বলেছেন, ‘বিএনপি জিতলেই বলে গণতন্ত্রের বিজয়, হারলেই ভোট ডাকাতি। কিন্ত বিএনপি জানে না, বাংলাদেশে ভোট চুরির রাজনীতিতে তারাই বিশ্ব রেকর্ড করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে একটি অসম্প্রদায়িক মুক্তিযোদ্ধের চেতনায় সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে। এখানে উগ্রবাদ-জঙ্গিবাদ সাম্প্রদায়িতকতার কোন স্থান নেই। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ডা. অসিত রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এডভোকেট আকবর হোসেন জিতু, নুরউদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট আব্দুল মুছাব্বির বকুল, হুমায়ুন কবির রেজা, এডভোকেট সুবির রায়, মোস্তফা কামাল আজাদ রাসেল, স্বপন লাল বণিক, হাবিবুর রহমান খান, এডভোকেট শাহ্ ফখরুজ্জামান, মিজানুর রহমান শামীম, জিতু মিয়া চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, বিপ্লব রায় চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাঈদুর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com