সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগের আনন্দ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বেবীস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ এ সভা পরিচালনা করেন। এছাড়াও বক্তব্য রেখেছেন জেলা যুবলীগের সহ সভাপতি-শওকত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাবুল, ফজলুর রহমান খান, সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক-মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহ আলম সিদ্দিকী, শাহরিয়া চৌধুরী সুমন, দ্রুবজ্যোতি দাশ টিটু, ফারুক মিয়া, আলম মিয়া, সবুজ আহমেদ, শাহ বাহার, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনিসহ সদর উপজেলা, পৌর ও জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শৈরাচারী এরশাদ ও বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ফিরিয়ে দিয়েছেন মানুষের ভোটের অধিকার। এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। সভায় হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ককে জড়িয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com