মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে শেভরনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শেভরন বাংলাদেশ এর কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় শেভরন বাংলাদেশের বিভিন্ন সেবাধর্মী কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফখরুল আহসান চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদের পরিচালনায় মতবিনিময় সভায় শেভরন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিকেশন ম্যানেজার সাবরিনা রহমান, মিডিয়া এক্সটার্নেল এ্যাফেয়ার্স বদরুদ্দোজা বদর, সিনিয়র কো-অর্ডিনেটর কমিউনিটি এনগেজমেন্ট অফিসার মুরাদ আহমদ, পাবলিক কমিউনিকেশন কো-অর্ডিনেটর ইমাম হাসান, পাবলিক রিলেশন কর্মকর্তা কামরুজ্জামান রিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এটিএম সালাম, এটিএম নূরুল ইসলাম খেজুর, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্রভাষক আলাউর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম মছদ্দর আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উমেদ আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, ছাদিকুল ইসলাম, এম মুুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, সেলিম তালুকদার, সুলতান মাহমুদ, জাকির হোসেন চৌধুরী, আশাহিদ আলী আশা, বদরুজ্জামান, আব্দুল মুকিত, মুন্সি ছিপত উল্যা, নিয়ামুল করিম অপু, এটিএম জাকিরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা এবং ট্রেনিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com