বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের শুটা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার শুটা নদীর মকা মাকালকান্দি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের শুটা নদী মকা মকালকান্দি এলাকায় মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, এসআই ফিরোজ আল মামুন, আব্দুস ছাত্তারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, মৃতদেহটি ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন পুরুষ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহটি ১০/১২ দিন আগের হবে। অনেকটা গলে গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। তিনি আরো বলেন, লাশটি সনাক্ত করা খুবই কঠিন। তাই ডিএনএন টেষ্টের জন্য প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com