মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবল উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪০৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ কৃষকলীগ বাহুবল উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার তালুকদার টাওয়ারস্থ পালকী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদের পরিচালনায় আয়োজিত বর্ধিত সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগ কার্য-নির্বাহী কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ জহির উদ্দিন লিমন। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি এসকে শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন উসমান, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, মহিবুল হাসান কাউছার, কৃষি বিষয়ক সম্পাদক চন্দন কান্তি দাশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, সদস্য মাস্টার মখলিছুর রহমান, আয়াত আলী, সাহাবউদ্দিন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূর, তাজুল ইসলাম, মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাসান, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব, নবীদুর রহমান আদম, মামুন মিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুর রহমান জুয়েল, সদস্য আব্দুল্লাহ, জবেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম. রশীদ আহমেদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীনূর রহমান, সাতকাপন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন আখঞ্জী, স্নানঘাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রিংকু পাল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পুটিজুরী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম জয়, বাহুবল সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছুরুক মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক হারুন মিয়া, লামাতাশি ইউনিয়ন কৃষকলীগের আরজত উল্লা, সাধারণ সম্পাদক মকছুদ আলী, মিরপুর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ কামরুল হাসান সাদেক, যুগ্ম আহ্বায়ক হায়দর আলী, ভাদেশ্বর ইউনিয়ন কৃষকলীগের শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক আমির আলী প্রমুখ।
বর্ধিত সভায় বক্তাগণ জেলা ও উপজেলা ধান-চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনকে অর্ন্তভূক্ত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এছাড়া কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো গঠনের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com