বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পাটের ব্যাগ ব্যবহার না করে পলিথিন ব্যাগ ব্যবহার করায় দুু’টি রাইস মিলে ২৫ হাজার এবং মাস্ক ব্যবহার না করায় আরও ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ১ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা যায়-উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে দুটি রাইস মিলে পাটের ব্যাগ ব্যবহার না করে পলিথিন ব্যাগ ব্যবহার করে আসছিল। খবর পেয়ে বুধবার বিকালে উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন অভিযান চালিয়ে দু’টি রাইস মিলের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে একই দিন জগদীশপুর বাজাওে অভিযান চালিয়ে করেনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ৬টি ব্যবসা প্রতিষ্টানকে ১ হাজার ২’শ টাকা জরিমানা করেন। সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন জানান এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com