মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুতুবখানী হাওরে কৃষকের সব্জি ক্ষেতে হামলায় কৃষকসহ অন্তত ৫জন আহত হয়েছেন। গুরুতর আহত ২জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে সদরের কুতুবখানী হাওরে। জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই এলাকার কবির মিয়ার সাথে তর্কবিতর্ক হয় মোদাচ্ছি মিয়ার। এক পর্যায়ে একদল লোক সব্জি ক্ষেতে কর্মরত জাহের মিয়ার উপর অর্তকিত হামলা চালায়। এসময় বাবাকে বাঁচাতে ছেলে ইব্রাহিম এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিঠ করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতবস্থায় জাহের এবং ইব্রাহিমকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহের এবং ইব্রাহিম এর মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়। তাদের মাথায় একাধিক সেলাই দেয়া হয়েছে।
গতকাল সরেজমিন জাহের মিয়ার সব্জি ক্ষেতে গিয়ে দেখা যায়, হামলায় তাদের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। জাহের মিয়ার ছেলে মোজাম্মিল সাংবাদিকদের জানায়, আমার চাচার সাথে কবির মিয়ার তর্কবিতর্ক হয়। এ বিষয়ে আমরা কিছুই জানিনা, অথচ হামলা চালানো হয়েছে আমাদের উপর। এ হামলায় আমাদের ক্ষেতের টমেটো, বেগুন, মিষ্টি লাউসহ প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com