বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আসামপাড়া এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
গ্রেপ্তার মাদক কারবারিরা হচ্ছে, উপজেলার আমু চা বাগানের পুরাতন লাইনের মৃত কংশ মালাকারের ছেলে রতন মালাকার (২৪) ও একই বাগানের মৃত মন্টু ভৌমিকের ছেলে দয়াল ভৌমিক (২২)। র‌্যাব- ৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বৃহস্পতিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার আসামপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ রতন মালাকার ও দয়াল ভৌমিককে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com