বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল করোনামুক্ত

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. জহিরুল হক শাকিল করোনামুক্ত হয়েছেন। গত ২৬ নভেম্বর সকালে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ২য় বারের মতো নমুনা দিলে পিসিআর ল্যাবে এই নমুনা পরীায় কোভিড-২০১৯ নেগেটিভ ফলাফল আসে। চিকিৎসকরা আরো কিছু আনুষাঙ্গিক টেস্ট করে ড. জহিরুল হক শাকিল সুস্থ আছেন বলে জানান। তবে তাকে টানা এক মাস প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কিছু ঔষধ সেবন করতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় আজীবন সদস্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল এ মাসের প্রথম সপ্তাহে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ঠে আক্রান্ত হলে গত ১২ নভেম্বর সকালে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-২০১৯ টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। তাদের পিসিআর ল্যাবের সেই নমুনা টেস্টে তার কোভিড-২০১৯ পজিটিভ সনাক্ত হয়। এর পূর্বেই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে চলে যান এবং নিয়মিত ঔষধ সেবন ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলেন। এর দু’ দিন পর তার স্ত্রী নমুনা দিলে তার টেস্টের ফলাফল নেগেটিভ আসে। অধ্যাপক ড. জহিরুল হক শাকিল সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দেশে-বিদেশে তার অগনিত শুভাকাংখির দোয়া, শুভকামনা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com