সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চাঁদাবাজির মামলায় স্বাক্ষী হওয়ায় বাস শ্রমিককে হুমকির অভিযোগ দুই লন্ডনীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুরে বাসিন্দা দুই লন্ডন প্রবাসীর বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি মামলার স্বাক্ষিকে প্রাণনাশের হুমকি দেয়ায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ আদালতে মামলাটি দায়ের করেন একই গ্রামের বাসিন্দা মৃত তালিব উদ্দিনের পুত্র বাস শ্রমিক জিয়া উদ্দিন আহমেদ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মৃত বোরহান উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (৪০) ও তার ভাই মঈন উদ্দিন আহমেদ (৩৮) এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন বাহুবলের চন্দ্রছড়ি গ্রামের বাসিন্দা সৈয়দ মাহমুদ জামিল। এ মামলায় স্বাক্ষী করা হয় বাস শ্রমিক জিয়া উদ্দিন ও তার ভাই নিজাম উদ্দিনকে। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ১১ নভেম্বর রাত ১০ টার দিকে আসামিরা হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল লাইনের নিকট বাস শ্রমিক জিয়াকে দেখতে পেয়ে তার গতিরোধ করে এবং ছুরি ও লোহার রড দিয়ে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে উক্ত হামলাকারী আসামিরা পালিয়ে যায়। উল্লেখ, গত ১৮ নভেম্বর হবিগঞ্জ পৌরসভা সড়কের বিসমিল্লাহ কফি হাউজ ভাংচুর করে উল্লেখিত আসামিদের কেউ কেউ। পরে সামাজিক বিচারে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মিমাংসা করা হয়। সম্প্রতি তারা জিয়া উদ্দিনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতার আশংকায় গতকাল এই মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com