বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অবৈধ যানবাহন বন্ধ না হলে ডিসির কাছে বাস-মিনিবাসের চাবি জমার ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ নভেম্বরের মধ্যে হবিগঞ্জের সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, ইজিবাইকসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে জেলা মটর মালিক গ্রুপ ও জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। অন্যথায় ২৯ নভেম্বর সকল বাস-মিনিবাস-মাইক্রোবাস জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট হস্তান্তরের ঘোষণা দেন নেতৃবৃন্দ। গতকাল বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী জানান, তারা দীর্ঘদিন ধরে সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত ২০ অক্টোবর জেলার সকল সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসক এক নভেম্বরের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু ১৮ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আগামী ২৮ নভেম্বরের মধ্যে মহাসড়কে সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে ২৯ নভেম্বর সকল গাড়ি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সাবেক সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com