সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সুস্থ হয়ে হবিগঞ্জে ফিরলেন এডভোকেট আবু জাহির এমপি

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ১৯ দিন পর ঢাকা থেকে হবিগঞ্জে ফিরেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রবিবার রাতে তাঁর হবিগঞ্জে পৌঁছার তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুদীপ দাস।
এর আগে কোভিড-১৯ পরীক্ষার ফলোটআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসায় গত ৩ নভেম্বর এমপি আবু জাহিরকে সম্মিলিত সামারিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ন্যাম ভবনের বাসায় স্থানান্তর করা হয়। এরপর গত ৬ নভেম্বর পুনরায় করোনা পরীক্ষা করা হলেও তখনও কোভিড-১৯ নেগেটিভ আসলে ৮ নভেম্বর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেন। গতকাল রবিবার জাতির পিতার জন্মশতবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অধিবেশনের সমাপ্তি ঘটে। পরে সংসদ থেকে বেরিয়ে তিনি সরাসরি হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।
প্রসঙ্গত, এমপি আবু জাহির করোনা ভাইরাস পরীক্ষার জন্য গত ২৫ অক্টোবর নমুনা দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত এমপি আবু জাহিরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় এমপি আবু জাহির তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়া অসুস্থ হওয়ার পর থেকে দেশে-বিদেশে দলমত নির্বিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রাখায় এবং বিভিন্ন মন্দিরে প্রার্থনা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com