সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে মহিলা ছিনতাইকারী সক্রিয় ॥ ১ নারীকে গণপিটুনি

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৭৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মহিলা ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই তারা ভদ্র ঘরের নারীদের কাছ থেকে নগদ টাকা ও চেইন ছিনিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে দুই একজনকে জনতা হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করলেও বেশিরভাগকে ধরা যাচ্ছে না। তাদের বেশিরভাগ জনসমাগম এলাকায় উৎপেতে থাকে। বিশেষ করে হাসপাতাল, আদালত প্রাঙ্গণ, শপিং মহলে তাদের উপদ্রব বেশি দেখা যায়। এসব নারী মহিলা ছিনতাইকারীদের অধিকাংশেরই বাড়ি পাশের উপজেলা নাসিরনগরের ধরমন্ডল গ্রামে। গতকাল দুপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে জনৈক নারীর মোবাইল ফোন ছিনতাইকালে স্বপ্না আক্তার (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তার অবস্থা আশংকাজনক দেখে হাসপাতালে ভর্তি করে। স্বপ্না ধরমন্ডলের দৌলতপুর গ্রামের শাহ আলমের স্ত্রী বলে পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com