বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ হাজার মিটার প্লাষ্টিকের পাইপ ও ২ টি ড্রেজার মেশিন জব্দ ধ্বংস করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। মঙ্গলবার বিকাল ৪ টায় শিবপাসা ইউনিয়নের বংশিবপাসা রাস্তার পাশ থেকে এ সরঞ্জামাধী জব্দ করা হয়। সুত্রে জানাযায়, অবৈধভাবে বালু উত্তোলন কালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান চালালে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ফুট প্লাষ্টিকের পাইপ ও ২ টি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, শিবপাশা ইউনিয়নের বং ইসলাম পাড়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪ ধারা অমান্য করায় ২ টি ড্রেজার মেশিন ও প্রায় ২ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com