সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পুলিশ কনস্টেবল এর উপর অতর্কিত হামলা ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কাজী মোঃ আব্দুল আওয়াল নামে একজন পুলিশ কনস্টেবলকে মারপিক করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর রাত প্রায় সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের ছুরত আলীর পুত্র মোঃ আব্দুল মতলিব, মৃত রফিক মিয়ার পুত্র সেলিম মিয়া, মৃত লাল মিয়ার পুত্র মানিক মিয়া, মোঃ আব্দুল মতলিব এর স্ত্রী আঙ্গুরা বেগম পুলিশ কনস্টেবল কাজী মোঃ আব্দুল আওয়ালকে মারপিক করে গুরুতর জমখ করেন। জানা যায়, আব্দুল আওয়াল ওই এলাকার একজন স্থায়ী বাসিন্দা। তিনি তার বাড়ীতে নতুন ঘর নির্মানের জন্য মালামাল পরিবহনে আসামীরা বাঁধা প্রদান করত। এছাড়াও আসামীদের সাথে পুলিশ কনস্টেবল কাজী আব্দুল আওয়াল এর বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৮ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উল্লেখিত আসামীরা আব্দুল আওয়াল এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে পুলিশ কনস্টেবল কাজী আব্দুল আওয়াল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় উপরোক্ত ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় মোঃ আব্দুল মতলিব ও সেলিম মিয়াক গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com