বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে “সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো” এই শ্লোগানের মধ্য দিয়ে ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদ নগরের সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্ত্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহীদুন্নবীকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ছাত্র-ছাত্রীদের আশুমুক্তি, সংখ্যালঘু সুরা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবীতে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে গতকাল শনিবার সকাল ১১ টায় গণঅবস্থান ও বিােভ সমাবেশ অনুষ্টিত হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, সুখেন্দু পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক প্রজেশ রায় নিতন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, রঙ্গলাল রায়, সাধরণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, ইসকনের সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল দেব, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, করগাও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ দাশ, শিক নিখিল সুত্রধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর অমলেন্দু সুত্রধর, প্রচার পিন্টু রায়, গণসংযোগ সম্পাদক সলিল বরন দাশ, ফারিয়ার সাবেক সভাপতি সুভাষ চন্দ্র দাশ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সৎসঙ্গের সহ সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জন, আখড়া কমিটির অর্থ সম্পাদক উৎপল দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম কুমার দাশ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শিলাপদ দাশ, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ, সাংগঠনিক সম্পাদক পরিমল মালাকার, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com