বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ ব্রীজ ঝুঁকিপূর্ণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সিমান ছড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে একটি ব্রীজ ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। অপরদিকে ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে অনেক বাড়িঘর। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সিমনা ছড়া বালু মহাল থেকে দীর্ঘদিন যাবত একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচেছ। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ঢাকা-সিলেট রেল লাইনের উপর নিমিত ব্রীজটি ঝুকিপূর্ন হয়ে পড়েছে। ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে অনেক বাড়িঘর।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, জনৈক্য ব্যক্তির নেতৃত্বে লোকজন দিন রাত্রি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। প্রশাসন অভিযান যাবার আগেই তারা ড্রেজার সরিয়ে ফেলে। মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেলে সঙ্গে সঙ্গে অভিযান করা হবে। অবৈধ ভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com