বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অস্ত্র মামলায় সেবুল নামে যুবদল কর্মীর ১০ বছর কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অস্ত্র মামলায় সেবুল মিয়া (৪০) নামের এক যুবদল কর্মীকে ১০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ এসএম নাসিম রেজা গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামি পলাতক ছিলো। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। পেশকার সৈয়দ গোলাম হাদি জুয়েল জানান, ২০১১ সালের ১২ এপ্রিল রাতে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার সেলিম মিয়ার ফার্নিচারের দোকান থেকে র‌্যাব-৯ সেবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন র‌্যাবের ডিএডি বিপ্লব কুমার রায় বাদি হয়ে ১৯৭৮ সনের অস্ত্র আইনে সদর থানায় মামলাসহ আসামিকে থানায় হস্তান্তর করেন। এরপর আসামি দীর্ঘদিন হাজতবাস করার পর জামিন লাভ করে।
তৎকালীন এসআই অমৃত কুমার রায় ২০১১ সালের ৬ জুন আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল এ রায় প্রদান করা হয়।
সূত্র জানায়, পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা শিবির নেতা মুহিবুর হত্যা মামলা ও বানিয়াচংয়ের মখা গ্রামের আলী আকবর হত্যা মামলার অন্যতম আসামি সেবুল। সে দীর্ঘদিন জেলে থাকার পর উক্ত মামলাগুলো থেকে জামিন পায়। সেবুল বানিয়াচং উপজেলার মখা গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র। বর্তমানে সে পুরান মুন্সেফী এলাকায় বসবাস করছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামি সেবুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com