বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়ন

  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০১৪
  • ৮৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাতের আধারে প্রতিপক্ষের জায়গা দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা করেছে প্রভাবশালী পরিবার। তবে পুলিশের উপস্থিতি দেখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আজিজুর রহমানের সাথে পার্শ্ববর্তী বাড়ির জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একাধিক মামলা হয়েছে। গত ১০/১৫দিন আগে আজিজুর রহমান বাড়িতে ছিলেননা। এ সুযোগে জাকির হোসেন ও তার লোকজন ওই জায়গা দখলে নেয়ার চেষ্টা করেন। পরে আজিজুর রহমানের মা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত বৃহস্পতিবার রাতে জাকির হোসেন ও তার লোকজন ভাড়াটিয়া লোক নিয়ে রাতের আধারে ওই জায়গা নিজের দখলে নিতে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল আহমদকে জানালে তাক্ষৎনিক তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলদাররা পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে ফাঁড়ির ইনচার্জ উভয় পক্ষের লোকজন ডেকে এনে কাগজপত্র দেখেন এবং সরকারী সার্ভেয়ারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com