বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আলোচনা সভায় এএসপি সেলিম ॥ যেখানেই অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হবে, সেখানেই পুলিশিং এ্যাকশন চলবে

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৫৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানে হবিগঞ্জের বানিয়াচঙ্গে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিতে ও এসআই আব্দুর রহমান এর সঞ্চালনায় বানিয়াচং থানা চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বিপূল ভুষন রায়, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আহাদ মিয়া, ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাশ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এসএম খোকনসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ সেলিম বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যেখানেই অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হবে, সেখানেই পুলিশিং এ্যাকশন চলবে, আমরা চাই সকলের অংশ গ্রহনে একটি সুন্দর, সুশৃংখল বানিয়াচং গড়তে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com