শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে নিজের গলা কেটে যুবকের আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভাইয়ের উপর অভিমান করে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে শাহীন মিয়া (৩০) নামে এক যুবক। সে জামালগঞ্জ জেলার দেওয়ানগঞ্জ থানার নেশুড়াপাড়া এলাকার কোরবান আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সে নবীগঞ্জ উপজেলার কৈলানপুর গ্রামে বসবাস করে দিনমজুর হিসেবে কাজ করত। তার এক বোন ওই এলাকায় এক বাড়িতে ঝি’র কাজ করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-গতকাল বিকেল ৩টার দিকে কৈলাশগঞ্জ বাজারে একটি দোকানের পিছনে কান্না শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে গলা কাটা অবস্থায় দেখতে পায়। সাথে সাথে নবীগঞ্জ থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরিফ উল্লার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গলাকাটা আহত শাহীনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ভাইয়ের উপর অভিমান করে সে নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com