বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ আরোহীর করুন মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মীরনগর এলাকায় ট্রাক্টরের ও মোটর সাইকেল সংঘর্ষে ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (২৮) একই এলাকার কাজী ফরিদ মিয়ার ছেলে কাজী জাহাঙ্গীর আলম নূরু (২৯) ও মৃত ছুরুক মিয়ার ছেলে মান্নান মিয়া (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়-মঙ্গলবার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিবার্চন শেষে ফলাফল জানার জন্য রাত সাড়ে ৭টার দিকে শাহপুর থেকে মোটর সাইকেল যোগে উপজেলা সদরে আসার পথে উল্লেখিত স্থানে একটি ট্রাক্টরের সর্ঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহী মাসুক মিয়া, মান্নান মিয়া ও কাজী জাহাঙ্গীর নূরু ৩ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে মাধবপুর থানার এস.আই মোঃ আলাউদ্দিন লাশ উদ্ধার করেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এস.আই গিয়াসউদ্দিন লাশ বুজে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com