বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ৩০ টাকা কেজি আলু বিক্রি নিশ্চিত করতে মাঠে প্রশাসন

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল রোববার সকালে বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় শায়েস্তাগঞ্জ থানা সড়কের পাইকারি বাজারে ভ্রাম্যমান আদালত আলুর দাম বেশি রাখায় ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলা শহরের চৌধুরী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রয় নিশ্চিত করে। প্রত্যেক ক্রেতাকে ১ কেজি করে আলু কেনার সুযোগ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এটি অব্যাহত থাকবে। যার বিরুদ্ধেই অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com