বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দক্ষিণ সাঙ্গরে আসামী ছিনতাই মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের দক্ষিণ সাঙ্গর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইর ঘটনায় প্রধান আসামি মমিনুল মেম্বার (৪০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টায় ডিবির নবাগত এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ উচাইল পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত রহমত আলীর পুত্র ও ৮নং ওয়ার্ডের মেম্বার। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যা ৭টায় সুজাতপুর ফাঁড়ির একদল পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যায়। আসামি নিয়ে আসার পথে মমিনুল মেম্বারের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চার পুলিশ আহত হয়। এদিকে গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে এবং এ বিষয়ে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মমিনুল মেম্বারকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com