বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৮৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব \ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর শিল্প এলাকা থেকে ফেন্সিডিলসহ রাহীবুর (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বানিয়াচঙ্গ উপজেলার বড়-বাজার এলাকার মন্তাজ মিয়ার পুত্র। সূত্র জানায়, মাদক শৃংখলা বাহিনীর লোকজনের চোখে ফাঁকি দিয়ে রাহীবুর দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিকে তাঁকে গ্রেফতার করতে বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রেজাউল করিমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জৈনক জিয়াউর রহমানের বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে রাহীবুর রহমান (৩৯) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক রেজাউল করিম আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত রাহীবুরের এর বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক দ্রব্য বিক্রির জন্য মজুদ করণ ও বহনের জন্য ২০১৮ সালের সংশোধনী আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com