বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হলদারপুরে লন্ডন প্রবাসীর বাড়ির দুই মহিলাকে জুসের সাথে নেশা জাতীয় ওষুধ খাইয়ে সর্বস্ব লুট

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের লন্ডন প্রবাসীর বাড়ির দুই মহিলাকে জুসের সাথে নেশা জাতীয় ওষুধ খাইয়ে সর্বস্ব লুট করেছে একদল দুর্বুত্ত। তবে ফিল্ম স্টাইলে নাটক করার সময় ওই বাড়ির কেয়ারটেকারসহ দুইজন আটক করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুস সমেদ লন্ডনীর স্ত্রী মমজান বিবি (১১০) ও আব্দুর রউফের স্ত্রী লাল বিবি (৭০) ওই বাড়িতে বসবাস করছেন। বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করছে একই গ্রামের লিয়াকত আলীর পুত্র কাওসার মিয়া। সেই বাড়ির সব কিছু দেখাশোনার কাজ করতো। দীর্ঘদিন কাজের সুবাদে সে বিশ^স্থ হয়ে উঠেছিল। হাসপাতালে ভর্তি দুই মহিলা জানান, গত শুক্রবার গভীররাতে কাওসার তাদের কাছে এসে জুস খেতে দেয়। জুস খাওয়ার পর তারা আর কিছু বলতে পারেন না। বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে পুলিশে খবর দেয়। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওসার, দিলু মিয়ার পুত্র সেকুল ইসলাম ও এওর মিয়ার পুত্র আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কাওসার পুলিশের কাছে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ছাড়া ওই দুই মহিলার বাড়ি থেকে সাড়ে ৪ ভড়ি স্বর্ণ খোয়া গেছে বলে তারা জানান। তারা মনে করছেন কাওসারই এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, কাওসারকে আটক রেখে অপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। কাওসারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুই মহিলার অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com