বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দুই ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণ করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও রিচি ইউনিয়নে আরো ১ হাজার ২০০ অস্বচ্ছল মানুষের মাঝে সরকারি সাধারণ সহায়তার (জিআর) চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন। এ সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আলী ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের পাশে থেকেছে। আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছি। যা এখনও অব্যাহত রয়েছে। আগামী শীতকে সামনে রেখে করোনা পরিস্থিতি মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com