বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হবিগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সরকারের গুম, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে এবং আল্লামা সাঈদী, মাও: নিজামীসহ জামায়াত শিবিরের সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সেক্রেটারী মাও: মুশাহীদ আলী, প্রচার সেক্রেটারী প্রভাষক সাদিকুর রহমান, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সালের নেতৃত্বে বিকাল সাড়ে ৪টায় শহরের আরডি হলের সামন থেকে মিছিলটি শুরু হয়ে শংকরের মুখে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে মুশাহীদ আলী বলেন, বর্তমানে দেশে স্বৈরশাসক এরশাদ-হাসিনার সমন্বয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম গণধিকৃত স্বৈরাচারী শাসন চলছে। সরকার যৌথবাহিনীর অভিযানের নামে গণগ্রেফতার, হত্যা, ভাংচুর, লুটপাট, সন্ত্রাস, অত্যাচার ও নির্যাতন চালিয়ে দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের নির্মম নির্যাতন থেকে রাজনীতিবিদ, শীর্ষ আইনজীবি, পেশাজীবি, সাংবাদিকসহ কোন মহলই রক্ষা পাচ্ছে না। সরকারের অপশাসন ও নির্যাতন থেকে মুক্তির লক্ষে সারা দেশে জামায়াত-শিবিরের আন্দোলনকে আপামর জনতা স্বত:স্ফুর্তভাবে সমর্থন দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com