বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলাম নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর নায়বে আমীর আব্দুল মুকিত পাঠানের নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল আল ছাদিয়ার সামনে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন পৌর নায়বে আমীর আব্দুল মুকিত পাঠান, শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আলী বাহার, মোঃ ওয়ারিদ মিয়া, শিবির সেক্রেটারী তারেকুল ইসলাম, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদার, দুলন আহমেদ, মোঃ সুবিন চৌধুরী, জাহাঙ্গীর আলম উজ্জ্বল, আরিফুল হক রাজা, আজহারুল ইসলাম, হাফেজ মাসরুর, রাজু, শামীম আহমেদ, হাফেজ ফয়েজ আহমেদ, ইফতেখারুল ইসলাম, কামাল হোসাইন, হাফিজুর রহমান, জমীর উদ্দীন, সাইফুল ইসলাম, মুহিবুর রহমান, সাহিদুর রহমান সানী, মিল্টন আহমেদ তালুকদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুকিত পাঠান বলেন, গত ৫ই জানুয়ারীর তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামীলীগ সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার পরিবর্তে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিজেরাই জননিরাপত্তায় বিঘœ সৃষ্টি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com