শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ভারতীয় ২ লক্ষাধিক টাকার চোরাই মোবাইল জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ভারতীয় চোরাই মোবাইলে সয়লাব হয়ে পড়েছে। দাউদনগর বাজারের শাহ টেলিকম থেকে বিপুল পরিমাণ মোবাইলসহ ডিবি পুলিশের হাতে চোরাকারবারী আটকের পর দিনভর নাটক শেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে ডিবির এসআই মোজাম্মেল হক বাদি হয়ে এ মামলা করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ প্রতিষ্ঠানের মালিক বাগুনিপাড়া গ্রামের ফজর আলীর পুত্র রাকিব হাসান, একই গ্রামের শাহ আতিকের পুত্র রায়হান আহমেদ, ছায়েদ আলীর পুত্র উজ্জল মিয়াকে আটক করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মামলা করে। জব্দ হওয়া মোবাইলের মূল্য প্রায় ২ লাখ টাকা। এদিকে স্থানীয় মেম্বার বাবুলের জিম্মায় রায়হান ও রাকিবকে ছেড়ে দেয়া হয়। তবে উজ্জলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, চোরাই মোবাইলের মূলহোতা উজ্জল। রায়হান ও রাকিব মোবাইল ক্রয় করতে চেয়েছিল। এসময় তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com