বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাকাইলছেও থেকে নির্যাতিত গৃহবধূ উদ্ধার করল পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের চানঁপুর বানিয়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী-কে দেবর, ননদ মিলে মারধোর করে ঘরে বন্ধী করে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে আহত গৃহবধূ কে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সৃত্রে জানা যায়, জলসুখা গ্রামের গোলাম মোস্তফা মিয়ার কন্যা সেমি আক্তারের প্রায় ৯ বছর পৃর্বে বিয়ে হয় কাকাইলছেও ইউপির চানঁপুর গ্রামের আওয়াল ফকিরের পুত্র কুয়েত প্রবাসী মোঃ গাউছ মিয়ার সাথে। স্বামী প্রবাসে থাকায় প্রায় ওই তার দেবর কুতুব মিয়া, রিমন মিয়া ও ননদরা মিলে সামান্য বিষয়ে ভাবী সেমি আক্তারকে মারপিট করত। এ বিষয়ে কয়েক বার এলাকার ময়মুরুব্বি শালিসে নিষ্পত্তি করে দিলে ও তাতে কর্নপাত করেনি দেবর ননদ। গতকাল বৃহস্পতিবার সকালে কথা-কাটাকাটি নিয়ে প্রবাসীর স্ত্রী সেমি আক্তার (৩০) কে তার দেবর কুতুব, রিমন ও ননদেরা মারপিট করে গায়ের স্বর্ন অলংকার খুলে নিয়ে ঘরে আটকে রাখেন। পরে সেমি আক্তারের মা খবর পেয়ে আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে থানার এস আই মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আহত গৃহবধূ সেমি আক্তারকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com