বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রশিবির সভাপতিসহ ১১ নেতা কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৮৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি খলিলুর রহমানসহ ১৯ দলের ১১ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের আদালতে নেতৃবৃন্দ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না-মঞ্জুর করেন।
২০১৩ সনের ৩১ অক্টোবর ১৯ দলের ডাকা হরতালের সময় শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ভাংচুর ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও জেলা শিবির সভাপতি খলিলুর রহমানসহ ১৯ দলের ১৩ নেতাকর্মীকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মামলার অভিযুক্তরা হলেন- জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা যুবদল নেতা শেখ মামুন, রবিউল, জেলা জামাত নেতা আমজাদ হোসেন মনি, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক সাজন, জেলা ছাত্রদল নেতা শিপন, মাহবুব ও জেলা জাসাস নেতা পাপ্পুসহ ১১ জনকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com