সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জ চৌধুরী বাজারে ফিস সেড নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৫ লক্ষ টাকা ব্যয়ে ফিস সেড নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল সোমবার বিকালে তিনি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী সমিতির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডা. মুশফিক হুসেন চৌধুরী। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাতাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, মাওঃ শাহ্ সাদিকুর রহমান, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, সহ-সভাপতি লাক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন খান, স্থানীয় মেম্বার ফিরোজ মিয়া, সাবেক মেম্বার শাহ্ মর্তোজ আলী, আব্দুর রুপ (মাষ্টার), ইউপি সদস্য আসাদ হোসেন চৌধুরী প্রমুখ। এতে বক্তব্য রাখেন, চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মোঃ আবিদ মিয়া ও ফেরদৌস মিয়া, সাবেক সহ-সভাপতি এস এম সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা এস এস দুলাল সহ চৌধুরী বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com