বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে শফিউল আলম চৌধুরী নাদেলের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে পইল সাহেব বাড়ী প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা প্রদান করা হয়। পইল ইউনিয়নবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র) দরগাহ শরিফের সম্মানিত মোতওয়াল্লী ফতেউল্লাহ আল আমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মোঃ মর্তুজ আলী, মোঃ জাহির মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ তাজুল ইসলাম, বাবু নিরঞ্জন দাশ, সুজন মিয়া, মোঃ শফিক আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আব্দুল মুমিন চৌধুরী সাদি। পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সার্বিক তত্বাবধানে পরিচালিত সভায় পইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে শফিউল আলম চৌধুরী নাদেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। উল্লেখ্য, শফিউল আলম চৌধুরী নাদেল হবিগঞ্জে তার দুই দিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে তার মামা হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হকের কবর জিয়ারতে আসলে পইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com