মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের চৌমুহনী বাজারে ইউনিয়নের পরিত্যক্ত জায়গা পাকাকরন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে চৌমুহনী বাজারে পরিত্যক্ত ভূমি পাকাকরনের কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চৌমুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আপন মিয়া কাজের উদ্বোধন করেন। চৌমুহনী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে বেশ কিছু জায়গা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে ময়লা আবর্জনার স্তুপ জমেছিল। একটু বৃষ্টি হলেই হতো জলাবদ্ধতা। সম্প্রতি ইউপি চেয়ারম্যান মো আপন মিয়া ওই পরিত্যক্ত জায়াগাটিতে নতুন করে পাকাকরনের ব্যবস্থা করেন।
ইউপি চেয়ারম্যান মোঃ আপন মিয়া বলেন, প্রায় ১৫০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থের ওই পরিত্যক্ত জায়গাটি পাকাকরনে বাজারের পরিধি আরও বাড়বে। এতে খোলা বাজারের ব্যবসায়ীরা সহ আমার ইউনিয়নবাসীর পণ্য কেনাবেচায় সুবিধা হবে। তিনি আরও বলেন, বাজার সহ ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। চৌমুহনী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com