বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে আয়শা বেগম (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে তার মামার বাড়িতে আত্মহত্যা করে ওই কিশোরী।
জানা যায়, উপজেলার ছোট ভাকৈর গ্রামের মৃত ফুল মিয়ার মেয়ে আয়শা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানসিক রোগের কারনে আত্মহত্যা করেছে ওই কিশোরী। শনিবার সকাল ১১ টার দিকে একই গ্রামের তার মামা আব্দুল মজিদ কালা মিয়ার বাড়িতে আয়েশা বেগমের রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে দীর্ঘ সময় ডাকাডাকি করেন আয়শার মামাতো ভাই। কোন সারা শব্দ না পেয়ে ঘরের চালের উপরে উঠে দেখতে পান আয়শা বেগম ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঝুলে রয়েছে। সাথে সাথে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে কাজির বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com